
পঞ্চেগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনয়হাট ইউপি দর্গাসিং গ্রামে লিখনের স্ত্রীকে ধর্ষন করতে গিয়ে দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ও খিলাফত আন্দোলন বাংলাদেশ তেঁতুলিয়া উপজেলা শাখার অন্নতম নেতা কারী মো. ইনসান আলী (৫৬)কে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সপর্দ করেছে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার পহেলা মে ধর্ষিতা মহিলার স্বামী শশুর শাশুরি পাথর ক্রাশিং এর কাজ করতে গেলে লম্পট শিক্ষক মহিলাটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষনের চেষ্টা কালে তার শশুর বাড়িতে ফিরে আসলে অপ্রিতিকর অবস্থায় তাদের দুজনকে ঘরে একা দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে গ্রামবাসী এসে আটক করে। মহিলাটির জবানবন্দির পেক্ষিতে রাতে ইউপি সদস্য তেঁতুলিয়া মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ইনসান আলীকে গ্রেফতার করে নিয়ে যায়।
এবিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া জানান, ধর্ষনের চেষ্টার অভিযোগে ইনসান আলীকে গ্রেফতার করা হয়েছে তাদের দুজনের জবানবন্দি নিয়ে আসামীকে কারাগারে প্রেরন করা হয়।
Related