1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২২০ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউন্ট) `কম্পোজিং এ জেনার : হাউ থিসিস রাইটিং ওয়ার্কস্’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে ইংরেজি বিভাগের আয়োজনে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও মানবিক ফ্যাকাল্টির ডিন প্রফেসর মো. জহুরুল ইসলাম।
সেমিনারে কি-নোট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট ও ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. এ কে এম ওয়ালিউল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. আশিকুল্লাহ্ এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার কর্নেল চৌধুরি সাইফ উদ্দিন কাউসার, ট্রেজারার লে. কর্নেল মো. শামীম রেজা (অব:), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, অতিরিক্ত রেজিস্ট্রার (ইনচার্জ) মেজর নাসিম হোসেন (অব.), ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) মো. কাজী নাজমুল হকসহ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন ।
শেষে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেমিনারের কি- নোট উপস্থাপক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট ও ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. এ কে এম ওয়ালিউল ইসলামকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি ওই ক্রেস্টটি তাঁর হাতে তুলে দেন।
সেমিনারে থিসিস লেখার রীতি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। দিনব্যাপী ওই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের তিন শত শিক্ষার্থী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )