1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন
oplus_0

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মেছা: নিলুফা ইয়াছমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, জোবেদা অটো রাইস মিলের স্বত্বাধিকারী শিল্পপতি ওয়াহেদ আলী, কথন-মিফতি অটো রাইস মিলের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, জোবেদা অটো রাইস মিলের জিএম আজিজার রহমান, কৃষক শফিয়ার রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, ২০২৫ অর্থ-বছরে, সরকারিভাবে এ উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ৭১০ মে: টন ধান এবং মিল চাতাল মালিকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মোট ২ হাজার ১৪৭ মে: টন চাল ক্রয় করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )