1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান,  জরিমানা আদায় | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

নীলফামারী বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান,  জরিমানা আদায়

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২০৯ জন দেখেছেন

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
বুধবার (৭মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের তত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ। দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
অভিযানকালে সরকারী আদেশ অমান্য করায় সাজ্জাদ ইসলাম ও হোসেন আলী নামে দুই যুবকের ১হাজার করে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম জানান, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কাগজ পত্র পরীক্ষা নিরিক্ষাসহ মোটর যান সংক্রান্ত বিভিন্ন দাফতরিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
তিনি বলেন, সকাল থেকে ছদ্মবেশে অনুসন্ধান চালিয়ে বিআরটিএ কার্যালয়ে আগত সেবা গ্রহীতাদের ব্যাঘাত সৃষ্টি করায় দু’জনের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তাৎক্ষনিক ভাবে তারা জরিমানার টাকা পরিশোধ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )