1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নেমে আপন ২ ভাই নি‌খোঁজ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নেমে আপন ২ ভাই নি‌খোঁজ

উলিপুর ( কুড়িগ্রাম) প্রতি‌নি‌ধি
  • আপলোডের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ইমরান হো‌সেন (৮) ও ইব্রা‌হিম আলী (১২) না‌মে আপন দুই ভাই নিখোঁজ হ‌য়ে‌ছে। শ‌নিবার (১০ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

তারা বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলা‌মের ছে‌লে। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই ইউনিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডের সদস‌্য লোকমান হা‌কিম।

স্থানীয় বা‌সিন্দা হায়দার আলী ও আবু সাঈদ সরকার জানান, গত ৬ বছর পূ‌র্বে শিশু ইমরান ও ইব্রাহি‌মের মা‌য়ের স‌ঙ্গে তাদের বাবার বি‌চ্ছেদ হয়। এরপর তা‌দের মা ইস‌মোতারার অন‌্যত্র বি‌য়ে হ‌লে শিশু‌ দু‌টি চর জলঙ্গারকু‌ঠির বা‌সিন্দা নানা ইসলাম আলীর বা‌ড়ি‌তে থা‌কে। শ‌নিবার বেলা তিনটার দি‌কে তা‌দের সহপা‌ঠি রা‌ফি ইসলাম (১৩) সহ ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদে গোসল ক‌রতে না‌মে। এ সময় রা‌ফি তী‌রে উঠ‌তে পার‌লেও তারা দুই ভাই (ইমরান ও ইব্রা‌হিম) নদী‌তে ডু‌বে নি‌খোঁজ হয়। প‌রে স্থানীয়রা অ‌নেক খোঁজাখু‌ঁজি ক‌রলেও তা‌দের খোঁজ মেলে‌নি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, বিষয়‌টি জানা নেই। তবে লোক পা‌ঠি‌য়ে খোঁজ নেওয়া হ‌চ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )