1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন

আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদরে বাল্যবিয়ে প্রতিরোধ ও বাল্য বিয়ে সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শতভাগ শিশুর জন্ম নিবন্ধন ও বিবাহ রেজিস্ট্রেশন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন, পৌরসভা, কুড়িগ্রাম এর আয়োজনে পৌর এলাকার উত্তর ভেলাকোপা বাধ সংলগ্ন, শিমুলতলা মাঠ গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠানটির বাস্তবায়ন করে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ।

চাইল্ড,নট ব্রাইড প্রজেক্ট এর ফিল্ড ফ্যাসিলেটর রোশনা খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যুব সংগঠনের সভাপতি জীবন কুমার সেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজগর আলী, সহযোগী ফিল্ড ফ্যাসিলেটর মোছা. বিবিজন খাতুন, যুব সংগঠনের কোশাধ্যক্ষ মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার মুক্তা, উপদেষ্টা এরশাদুল হক ও যুব সংগঠনের অন্যান্য সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পিছিয়ে পরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অনুষ্ঠানের শেষে বাল্যবিয়ে প্রতিরোধে জন-সচেতনতা মূলক নাটিকা ‘সর্বনাশা বাল্য বিয়ে’ উপস্থাপন করেন যুব সংগঠনের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )