1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২০৬ জন দেখেছেন

কুড়িগ্রামে কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে শিক্ষা ও আত্মকর্মসংস্থান তৈরি এবং বাল্য বিয়ে প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরে আরডিআরএস বাংলাদেশ প্রশিক্ষণ কক্ষে জেলা যুব প্লাটফর্ম-জেলা ব্রেভ গাল প্ল্যাটফর্ম এর যোগসূত্র স্থাপনের জন্য এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন উপজেলার কিশোর কিশোরীরা অংশ নেন।

অ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ, কুড়িগ্রাম সিএন্ডবি প্রজেক্টের টেকনিক্যাল অফিসার আব্দুল মমিন হোসাইন ও ইলিয়াস আলী, ফিল্ড ফ্যাসিলেটর রোসনা খাতুন সহ অন্যান্যরা।

অ্যাডভোকেসি সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্রেভ গার্লস কমিটি গঠন ও কিশোর কিশোরীদের আত্মকর্মসংস্থান ও নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে সমাজে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )