1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় অর্ধকোটি টাকার ব্রিজে নেই রাস্তা, দুদকের অভিযান | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

তেঁতুলিয়ায় অর্ধকোটি টাকার ব্রিজে নেই রাস্তা, দুদকের অভিযান

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি 
  • আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১২ জন দেখেছেন
তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় ফসলি জমির পাশে ছোট নালার ওপর সড়ক ছাড়াই অর্ধকোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের খবরে অভিযান চালিয়েছে দুদক।
রোববার (১৮ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গিয়ে সেতুটির নির্মাণ কাজের অগ্রগতি ও নথি যাচাই বাছাই করেন কমিশনের সম্মিলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও উপ-পরিচালক (অ.দা) আজমির শরীফ মারজী।
এ সময় অভিযানে দুদকের পঞ্চগড় ও ঠাকুরগাঁও সম্মিলিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন, কনস্টেবল আব্দুস সামাদ ও শামীম হোসেন, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আল আমিন উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে দুদকের কর্মকর্তা। জানা গেছে, তদন্ত রিপোর্ট দাখিলের পর কমিশনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন তারা।
জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন হাকিমপুর-দগরবাড়ী থেকে বয়ে আসা একটি নালার ওপর নির্মাণ করা হচ্ছে এই সেতুটি। ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৪৩ লাখ ৩৬ হাজার ২২ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।
উপ-পরিচালক (অ.দা) আজমির শরীফ মারজী বলেন, অভিযোগের ভিত্তিতে আমাদের এই অভিযান। সরেজমিনে এসে সেতুর মাপ, নির্মাণের ব্যবহৃত পাথর, বালি, সিমেন্ট ও রডের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কাজের নথি যাচাই বাছাই করা হয়।  তদন্ত রিপোর্ট দাখিলের পর কমিশনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )