1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮৬ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবাবগঞ্জ শাখার আয়োজনে হাসপাতাল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য দেন। বক্তারা ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া ও প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবি জানান। মানববন্ধনে ড্রাগ লাইসেন্স প্রাপ্ত উপজেলার ঔষধ ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )