1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় ৩কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

কাউনিয়ায় ৩কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১৯ জন দেখেছেন

কাউনিয়ায় ৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এসআই/মো. সাহানুর আলম সরকার ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় দিবাকালীন জরুরি ও আইন-শৃঙ্খলা ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কাউনিয়া থানাধীন সাহাবাজ মৌজাস্থ (পরিত্যক্ত মেসার্স তিস্তা ফিলিং স্টেশনের সামনে রংপুর-লালমনিরহাট/কুড়িগ্রামগামী মহাসড়কের উপর পরিচালনা করে একটি মিনি কাভার্ডভ্যান সহ রংপুরের কাউনিয়ায় ৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এসআই মো. সাহানুর আলম সরকার ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় দিবাকালীন জরুরি ও আইন-শৃঙ্খলা ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কাউনিয়া থানাধীন সাহাবাজ মৌজাস্থ (পরিত্যক্ত মেসার্স তিস্তা ফিলিং স্টেশনের সামনে রংপুর-লালমনিরহাট/কুড়িগ্রামগামী মহাসড়কের উপর পরিচালনা করে একটি মিনি কাভার্ডভ্যান সহ মমিনুল ইসলাম (২৮) কে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারকৃত মমিনুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার চাকির পশার ইউনিয়নের মোতালেব মুন্সির ছেলে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )