1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে ইয়াবা ও ক্যান বিয়ারসহ কারবারি আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

রৌমারীতে ইয়াবা ও ক্যান বিয়ারসহ কারবারি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৯২ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ১৬৭ পিস ইয়াবা ও ২০ বোতল ক্যান বিয়ারসহ রিপন মিয়া (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি রিপন মিয়া রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকার বক্ত জামানের ছেলে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকা বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় ভারতীয় ১৬৫ পিস ইয়াবা ও ২০ বোতল ক্যান বিয়ারসহ রিপন মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটক মাদক কারবারির কিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )