1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে ৩ দিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

নবাবগঞ্জে ৩ দিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২২ জন দেখেছেন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসের সেবাকুঞ্জে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও সাংবাদিক প্রমুখ বক্তব্য দেন। মেলা উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস সহ উপজেলার ৯টি ইউনিয়ন ভূমি অফিসে ৩ দিন ব্যাপী জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রচার ও সেবা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )