1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সীমান্তে দিয়ে এক যুবকে বিএসএফের পুশইন চেষ্টা, লাঠি হাতে প্রতিরোধ বাংলাদেশীর | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সীমান্তে দিয়ে এক যুবকে বিএসএফের পুশইন চেষ্টা, লাঠি হাতে প্রতিরোধ বাংলাদেশীর

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন
ভারতীয় সীমান্তে দেওয়া কাঁটাতারের বেঁড়ার গেট/ফটক দিয়ে এসে বাংলাদেশের সীমান্ত থেকে ছয়টি পালিত গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় একজন বোবা পাগল ছেলেকে (২২) বাংলাদেশে ঠেলে পাঠানোর অপচেষ্টা রুখে দেয় স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ মে) দুপুর ২ টায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে গরু গুলো ফেরত দিয়েছে বিএসএফ।
বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ মহকুমা সদর থানার বাগডোগরা সীমান্ত এলাকা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল গ্রামের নয়াবাড়ি রহমানপুর সীমান্ত এলাকা।
সোমবার দুপুর দেড় টায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার প্রধান পিলার ৮১৮ নম্বর প্রধান পিলারের ৩ ও ৪ নম্বর উপপিলারের সীমান্ত এলাকায় অস্ত্র/রাইফেল হাতে নিয়ে ভারতের বাগডোগরা বিএসএফ ক্যাম্পের পাঁচজন সৈনিকের সাথে ছয়জন মানুষ আসে। এদের মধ্যে একজন মানসিক ছেলের (বোবা) দুই হাত দরি/রশ্মি বাঁধা ছিল। রশ্মি দিয়ে হাত বাঁধা বোবা ছেলেটিকে বিএসএফ মারপিট করতে থাকে। সাথে আসা লোকজনদের দিয়ে বিএসএফসহ বাংলাদেশের দিকে ঠেলে পাঠাতে থাকে ছেলেটিকে।
এ সময় পার্শ্ববর্তী জমিতে চাষাবাদের কাজ করতে থাকা স্থানীয় এলাকাবাসি এ ঘটনা দেখে এগিয়ে যায়। হাতে লাঠি নিয়ে বিএসএফের এ অপতৎপরতা রোধে প্রতিবাদ জানিয়ে তর্ক করতে থাকে।
এ সময় ৫১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পাটগ্রাম ক্যাম্পের বিজিবি টহল দলের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিএসএফ ও লোকজনেরা বোবা ছেলেটিকে শূন্যরেখায়/নো-ম্যান্সল্যান্ডে রেখে চলে যাওয়ার সময় ঘটনাস্থলের নয়াবাড়ি রহমানপুর এলাকা থেকে জমিতে বেঁধে রাখা মোহাম্মদ তুহিন মিয়ার পালিত ৬ টি গরু নিয়ে দ্রæত ওই বিএসএফ ও ভারতীয় লোকজনেরা ভারতের অভ্যন্তরে ঢুকে।
পাটগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বলেন, ‘শুনেছি একজন পাগল ছেলেকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,ভারতীয় বিএসএফ একজনকে পুশইন করার চেষ্টা করে। পরে ওই মানসিক যুবকের হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রাখে। এ ঘটনায় বাংলাদেশি ছয়টি গরু বিএসএফ ধরে নিয়ে যায়।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, ‘বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টায় সীমান্তে পতাকা বৈঠক চলছে। গরু গুলো ফেরত দিয়েছে বিএসএফ। আমরা স্পষ্ট বলেছি পাগল তোমাদের। তাকে কোনোভাবেই আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )