


রংপুরের পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসারের কার্যালয় চত্বর থেকে ওই বাছুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নে লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রসব্রীড বকনা বাছুর তালিকাভুক্ত সুবিধাভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৫ পরিবারের মাঝে ৭৫টি বাছুর বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: ফজলুল কবির, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: জাকিউল হাসান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলার চৈত্রকোল, বড়দরগাহ, মদনখালী, টুকুরয়া, বড় আলমপুর, শানেরহাট পাচগাছী ও চতরা ইউনিয়নের বর্ণিত সংখ্যক নৃ-গোষ্ঠি পবিারের মাঝে ওই সব বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা প্রাণি সম্পদ অফিসার জানান, বাছুর গুলো সুবিধাভোগীরা লালনপালন করবে । উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।