1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছা উপজেলা ঢাবির সংগঠনের নেতৃত্বে রবিউল ও সৈকত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

পীরগাছা উপজেলা ঢাবির সংগঠনের নেতৃত্বে রবিউল ও সৈকত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৬৬ জন দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর জেলার পীরগাছা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পীরগাছা’র (ডুসাপ) ২০২৪-২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

 

‎‎এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী রবিউল ইসলাম হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু আখের সৈকতকে মনোনীত করা হয়েছে। তারা দুইজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

‎‎সোমবার (২৬ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এ কমিটি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেফতাহুল হোসাইন আল মারুফ ও সাধারণ সম্পাদক প্রণয় চন্দ্র সরকার।‎‎নবনির্বাচিত সভাপতি রবিউল ইসলাম হৃদয় বলেন, “ডুসাপ আমাদের একটি পরিবার। আমরা সার্বিক কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাবো। শিক্ষা, ভ্রাতৃত্ব এবং সহযোগিতার মাধ্যমে এই পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো।”‎‎সাধারণ সম্পাদক আবু আখের সৈকত বলেন, “আমাদের উপর যে বিশ্বাস এবং ভরসা রেখে ডুসাপের সদস্যবৃন্দ আমাদের এই গুরুদায়িত্ব দিয়েছেন।

 

আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সংগঠনে আমরা জবাবদিহিতা নিশ্চিত করে ডুসাপকে একটি অনুকরণীয় সংগঠনে পরিণত করতে চাই, ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )