1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যতদিন শেখ হাসিনা ভারতে ততদিন বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না- সার্জিস আলম | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

যতদিন শেখ হাসিনা ভারতে ততদিন বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না- সার্জিস আলম

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১২৭ জন দেখেছেন

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। তিনি আরও বলেন,দেশটি সম্পর্ক ভালো করতে চাইলে তাহলে প্রতিবেশী হিসাবে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক হতে হবে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গি মোড়ে আয়োজিত পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সীমান্তে ভারত তাদের এজেন্টদের এবং সাধারণ নাগরিকদের বাংলাদেশের ঠেলে দেওয়ার চেষ্টা করছে এটা তাদের একটা চক্রান্ত। শুধু বিজিবি সীমান্ত রক্ষী না আপনারা সবাই সীমান্তের একেক জন রক্ষী।

তিনি আরো বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়েছে বুড়িমারী নাম দিয়ে কিন্তু বুড়িমারীতে ট্রেনটি আসেনা। তাই সকলে একজোট হয়ে যেখানে ট্রেনটি আসে সেখানে গিয়ে সবাই বসে প্রতিবাদ করা উচিত। হয় ট্রেনের নাম পরিবর্তন করা হবে নইলে বুড়িমারী থেকে ট্রেনটি চলবে।

তিনি আরো বলেন, এই পাটগ্রাম উপজেলায় যারা বালু ও পাথর সিন্ডিকেট তাদের চিহ্নিত করে গোড়ায় কেটে ফেলতে হবে। এদের সাথে বড় বড় রাজনৈতিক দলের লোকজন জড়িত। রাত হলে তারা পকেট ভরে টাকা নেই। এই কার্পেটদের মুখোশ উন্মোচন করতে হবে।।

এসময় তাঁর সঙ্গে দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাদের ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সফরে জেলার অপর চার উপজেলায় একাধিক পথসভা ও লিফলেট বিতরণে অংশনেওয়ার কথা রয়েছে সারজিস আলমের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )