1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুয়েট ছাত্রদল নেতা ইফাজের উপর হামলার প্রতিবাদে কাউনিয়া ছাত্রদলের বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

কুয়েট ছাত্রদল নেতা ইফাজের উপর হামলার প্রতিবাদে কাউনিয়া ছাত্রদলের বিক্ষোভ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

কুয়েট প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইফাজের উপর হামলার প্রতিবাদে রংপুরের কাউনিয়া কলেজ ও মীরবাগ কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (৩০শে) মে দুপুরে কাউনিয়া কলেজ শাখা ছাত্রদল ও মীরবাগ কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মীরবাগ কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সুহাদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কাউনিয়া কলেজে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলেফনুর প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )