শুক্রবার (৩০মে) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌরাস্তায় এনসিপি আয়োজিত পথসভায় একথা বলেন সারজিস। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তরাঞ্চলে কৃষি ভিত্তিক কলকারখানা গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মানে ব্যক্তি বা দল যারাই বাধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে।
সারজিস বলেন, গণমাধ্যম কর্মীদের ভাল খারাপ সবকিছু বিবেচনায় রেখে তাদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ডা.মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, সদস্য ফিহাদুর রহমান দিবস।
পরে গাইবান্ধার সদর, সাঘাটা, ফূলছড়ি, পলাশবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলায় এনসিপি আয়োজিত পথসভায় সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।