1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ দম্পতি গ্রেফতার  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সৈয়দপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ দম্পতি গ্রেফতার 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪০৬ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরে যৌথবাহিনীর এক বিশেষ  অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ৩৮৫ পিস নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহরের কুখ্যাত  মাদক ব্যবসায়ী এক  দম্পতিকে গ্রেফতার করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার রাতে শহরের কয়ানিজপাড়া ঈদগাহ সংলগ্ন  উত্তর পাশের এলাকা থেকে তাদের গ্রেফতার ও  মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে, শহরের  কয়ানিজপাড়া হযরত খান লেনের জনৈক সোলেমানের ছেলে মো. ফারুক (৪৫) এবং তার স্ত্রী মুক্তা (৩৬)।  এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সৈয়দপুর থানায় একটি দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সাড়ে এগারোটার দিকে অপরাধ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারীর  পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খানের দিক-নির্দেশনা ও নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী এর তত্ত্বাবধানে সৈয়দপুর অফিসার ইনচার্জ সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফইম উদ্দিনের  নেতৃত্বে সৈয়দপুর থানার উপপরিদর্শক  (এসআই)মো. মেহেদী হাসান খান মারুফ সঙ্গীয় অফিসার ফোর্স ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলের সমন্বয়ে যৌথবাহিনী শহরের কয়ানিজপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার  বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সৈয়দপুর শহরের উল্লিখিত এলাকার  কুখ্যাত মাদক ব্যবসায়ী মাদক সম্রাট মো. ফারুক ও তার স্ত্রী  মুক্তাকে তাদের  বাড়ির  নিজ  শয়ন কক্ষের ভেতর থেকে গ্রেফতার করা হয়।  এ সময় তাদের হেফাজতে থাকা ২০  পিস কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ৩৮৫  পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ  ৬৫ হাজার ৭৯০ টাকা, মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন নেভী ব্লু রংয়ের ১৩৫ সিসি  মোটরসাইকেল এবং একটি স্যামস্যাগ এন্ড্রোয়েড মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
এদিকে, গ্রেফতারকৃত আসামী মো. ফারুক এর বিরুদ্ধে সৈয়দপুর থানার ৩টি ও ঠাকুরগাঁও এর রানীশংকৈল থানায় একটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো ফইম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  মামলা  নং-১৮, তাং-৩০/০৫/২০২৫ইং। মামলার গ্রেফতারকৃত আসামীদের গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে  প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )