1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

পীরগঞ্জে বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৩ জন দেখেছেন

রংপুরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেলির শিক্ষার্থীর ট্যালেন্টপুল এ পাওয়া বৃত্তির টাকা তুলছে পীরগঞ্জে দশমৌজা বিদ্যালয়ের বৃত্তি না পাওয়া ৮ম শ্রেণির অপর এক শিক্ষার্থী। দশমৌজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালিয়াতির মাধ্যমে এ ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোন সুরাহা পাননি ভুক্তভোগী। অভিযোগে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বিগত ২০২২ ইং সালে ট্যালেন্টপুলে বৃত্তি পায় মোসলেম আলী আকন্দের মেয়ে মোছা. সিদরাতুল মুনতাহা। ওই বিদ্যালয়ে একই সাথে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল একবারপুর গ্রামের নরেশ চন্দ্রের মেয়ে প্রিয়ন্তী। কিন্তু সে বৃত্তি পায়নি। বৃত্তি পাবার পর মুনতাহার মা মারা যাওয়ায় অনন্যোপায় বাবা একমাত্র কন্যাকে রংপুর কালেক্টরেট বিদ্যালয়ে ভর্তি করে দেন। এই সুযোগে দশমৌজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ জেড এম তৈয়মুর রহমান জালিয়াতি করে মুনতাহার ট্যলেন্টপুল এ পাওয়া বৃত্তির টাকা উত্তোলনের জন্য কাগজপত্র প্রেরণের সময় সিদরাতুল এর নামের স্থলে স্ক্যান করে প্রিয়ন্তীর নাম বসিয়ে দেন। ফলে যথাযথ নিয়মেই প্রিয়ন্তীর নামে বৃত্তির টাকা আসতে থাকে। ইতিমধ্যে প্রথম কিস্তির টাকাও উত্তোলন করে প্রিয়ন্তী। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টদের কাছে বিগত ৩ বছর ধরে কয়েকবার ধর্না দিয়েও কোন কাজ হয়নি। এমনকি শেষমেষ প্রাথমিক শিক্ষা বিভাগের ডিজি কামরুন্নাহার এর সাথে যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি। বিষয়টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্ত ভোগী সিদরাতুল মুনতাহার পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )