1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে কন্দাল কৃষি মেলার উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

পীরগঞ্জে কন্দাল কৃষি মেলার উদ্বোধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপাী কন্দাল (আলু, মিষ্টি আলু, কচু, মেটে আলু, কাসাবা ও শটি) কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । রোববার সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। মেলা উদ্বোধন শেষে স্টলগুলো ঘুরে দেখেন ইউএনওসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে এ উপলক্ষ্যে উপজেলা অডিটোরিয়ামে কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফজলুল কবির, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাজাহান আলী সর্দার, ফারজানা জিনাত প্রমুখ।
মেলায় কৃষি প্রযুক্তি, বীজ, বিভিন্ন প্রজাতির চারা, জৈব সার ব্যবস্থাপনা সহ নানান প্রযুক্তির ১৫টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা এতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )