1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় বসতভিটার জমি জোরপূর্বক দখলের চেষ্টা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

গাইবান্ধায় বসতভিটার জমি জোরপূর্বক দখলের চেষ্টা

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৯২ জন দেখেছেন

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে দুর্বৃত্ত কর্তৃক বসতভিটার জায়গা চলাচলের রাস্তার নাম দেখিয়ে দখল করার অভিযোগ উঠেছে রনজিৎ চন্দ্র সরকারের বিরুদ্ধে। জানা যায়, ২০২০ সালে মোহাম্মদ আলীর ছেলে মো সাইফুর রহমান বারোই পাড়ার মাহবুবুর রহমান এর কাছ থেকে ২০ শতাংশ জমি ক্রয় করে টিনসেড বাড়ি নির্মাণ করেন।

 

নির্মাণকৃত বাড়ির উত্তর পাশে মানবিক বিবেচনা করে সাইফুর রহমান ওই এলাকার জনসাধারণের চলাচলের জন্য সামান্য একটু জায়গা ছেড়ে দেন। ফলে জনসাধারণ চলাচল করতে পারেন। কিন্তু পরবর্তীতে ঐ জায়গায় যখন নতুন করে দালান বাড়ি করার জন্য ক্রয়কৃত জমির সীমানায় প্রাচীর নির্মাণ করতে ধরেন তখন রনজিৎ চন্দ্র সরকার এর নেতৃত্বে কিছু লোক বাধা দেন।

 

স্থানীয় জনসাধারণ বলেছেন, একসময় এই জায়গা দিয়ে সবাই চলাচল করতেন। তবে জায়গায়টি সাইফুর রহমান এর নিজস্ব ক্রয়কৃত জমি। ভুক্তভোগী সাইফুর রহমান বলেন, আমার ক্রয়কৃত জমির মধ্যে  সিএস এসএ এবং বর্তমান বিএসসহ ম্যাপে কোন রাস্তা নেই। তাই কোনো যুক্তিতে রাস্তার নাম দেখিয়ে জায়গায় ছেড়ে দেওয়া সম্ভব না। এমনকি আমার জায়গায় রাস্তা না দেওয়ার কারণে  বিভিন্ন অপরিচিত লোক ভাড়া করে এনে হুমকি প্রদান করছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )