1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সমিতির আড়ালে চক্রবৃদ্ধি, সুদে ঋণ অভিযোগ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সমিতির আড়ালে চক্রবৃদ্ধি, সুদে ঋণ অভিযোগ

‎‎শাহাদত হোসেন মিশুক, গাইবান্ধা
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬ জন দেখেছেন

‎গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তরধানঘড়া গ্রামে ‘আশার আলো সঞ্চয় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দিন-কিস্তিভিত্তিক চক্রবৃদ্ধি হারে সুদে ঋণ কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ‎

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সমিতিটি গ্রামের অসহায় ও নিম্ন আয়ের মানুষ, রিকশাচালক, রাজমিস্ত্রী, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দিন-কিস্তির নামে চক্রবৃদ্ধি হারে সুদে ঋণ দিয়ে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে ক্ষতি করে আসছে। সঞ্চয় সমিতির আড়ালে সুদভিত্তিক ঋণ কার্যক্রম পরিচালিত করছে সমিতিটি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দ্রুত তদন্ত করা প্রয়োজন। ‎

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক শিক্ষক বলেন, “গ্রামে অনেক দরিদ্র মানুষ দিন-কিস্তিভিত্তিক সুদে ঋণ নিচ্ছেন বলে শুনছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।” ‎অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির এক সদস্য দাবি করেন, “প্রথমে আমি ভেবেছিলাম এটি একটি সাধারণ সঞ্চয় সমিতি।

পরে সমিতির কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠায় আমি স্বেচ্ছায় সমিতি থেকে পদত্যাগ করেছি। অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সমিতির সভাপতি সহিদুল ইসলাম বাবুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে সমিতির সাধারণ সম্পাদক শাকিলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, সমিতি দিন-কিস্তিভিত্তিক সুদে ঋণ কার্যক্রম পরিচালিত হয় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জ্বি, ওই রকম।” বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার বলেন, “কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আইনবহির্ভূত কার্যক্রম পরিচালনা করে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক এটাই আমরা চাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )