
রক্ত কণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ছুটে যাচ্ছে এবার দেশের বিভিন্ন প্রান্তে। এ উৎসবের আনন্দ সারাদেশে ছড়িয়ে দিতে এবার এ ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে সংগঠনটি। সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দুস্থ, অসহায় ও রক্তদাতাদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করবেন বলে জানা গেছে।
সোমবার (২ মে) সকালে সংগঠনটির উপদেষ্টা সেলিম হোসাইন বলেন, আমাদের সংগঠনটির নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবীরা দূরদূরান্তের গ্রাম, হাসপাতাল ও সুবিধাবঞ্চিত এলাকায় ঈদের আনন্দ পাশাপাশি রক্তদাতা ও থ্যালাসেমিয়া রোগীদের সঙ্গে সময় কাটিয়ে তাদের মনোবল বাড়ানো হবে বলে জানান তিনি।
এসময় রক্ত কণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন এর সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “ঈদ মানে সবাইকে নিয়ে উৎসব, আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানো এবং রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। এ সংগঠনটি ইতিমধ্যেই দেশজুড়ে রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।”
স্থানীয়রা জানান, এবার ঈদে তাদের এই মানবিক উদ্যোগ অনেকেই সাধুবাদ জানাই। ঈদের এই বিশেষ প্রচেষ্টা সামাজিক সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন তারা।
ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে দেশের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে রক্তকণিকা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের একটি প্রতিনিধি দল আগামী ৯ জুন রংপুর, জলঢাকা, ১০ জুন পাবনা, ১২ জুন বগুড়া, ১৩ জুন ঢাকা, ১৪ জুন সোনারগাঁও, ১৫ জুন ময়মনসিংহ, ১৬ জুন চট্টগ্রাম, ১৯ জুন ঠাকুরগাঁও, ২৯ জুন দিনাজপুরসহ বাংলাদেশের বিভিন্ন জেলা সফর করবেন। এমন টা জানিয়েছেন সংগঠনটির উপদেষ্টা, সভাপতি এবং সাধারণ সম্পাদক।
Related