1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

পীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১১ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম ওই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কংগ্রেসের আয়োজন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম কংগ্রেসে প্রধান অতিথি ও পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার বিশেষ অতিথি ছিলেন ছিলেন।
উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান সরকার এর সভাপতিত্বে ও ফারজানা জিনাতের সঞ্চালনায় কংগ্রেসে- অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার রুহুল আমিন, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. ফজলুল কবির,পার্টনার কংগ্রেস চতরার সদস্য সুলতান মাহমুদ,রায়পুর ইউপির মাস্তিকা খাতুন, পীরগঞ্জ সদর ইউপির রেজাউল করিম মিঠু,শানেরহাট ইউপির রাজেন্দ্রপাল ও পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মো. সাদা মিয়া বক্তব্য রাখেন।
পার্টনার প্রোগ্রামের আওতায় বিভিন্ন ফসলের বীজবপন থেকে ফসল উত্তোলন পর্যন্ত আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং ধান, গম, ভুট্টা, তৈলবীজ, আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, জারা লেবু প্রভৃতি ফল এবং আলু, বরবরটি, বেগুন, পটল, করলা, বাঁধাকপি, লাউ, কচুর লতি, কাঁচা পেঁপে ও চিচিংগা প্রভৃতি ফসল চাষে পুষ্টি গুণগুণ ঠিক রেখে চাষাবাদ করার বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )