1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইন- ২৬ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইন- ২৬

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬১ জন দেখেছেন
পঞ্চগড় সদর উপজেলার দুটি সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ২৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দিবাগত রাতে তাদের পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি ও শিংরোড সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়। মঙ্গলবার ভোরে  পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশইন করা ৯ জনকে সীমান্ত এলাকা থেকে আটক করে হাড়িভাসা ইউনিয়নের দায়িত্বরত গ্রাম পুলিশের সদস্যরা।  পরে তাদের ঘাগড়া বিওপি ক্যাম্পের সদস্যদের হাতে তুলে দেয়া হয়। অন্যদিকে চাকলাহাট ইউনিয়নের শিংরোড খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে পুশইন করা ১৭ জনকে সীমান্ত এলাকা থেকে আটক করে শিংরোড বিওপি ক্যাম্পের সদস্যরা। দুই সীমান্ত থেকে আটককৃত ২৬ জনকে পঞ্চগড় সদর থানা পুলিশের হাতে তুলে দেয়। ২৬ জনের মধ্যে ৮ পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু রয়েছে।
আটককৃতরা জানান, তারা  ১০ থেকে ১৫ বছর ধরে ভারতের হরিয়ানায় কাজ করতেন। সম্প্রতি তাদের আটক করে ভারতের পুলিশ বিমান যোগে তাদের নিয়ে আসেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে তাদের বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়া । বিএসএফ সদস্যরা রাতের আঁধারে বাংলাদেশে পুশইন করে তাদের। আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছেন তারা।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, বিজিবি পুশইনের শিকার নারী ও শিশুসহ ২৬ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা বাংলাদেশি কিনা তা যাচাই করা হচ্ছে। নিশ্চিত হওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আটককৃত সবাইকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাধারণ ডায়েরি করে ওই ব্যক্তিদের পরিচিত নিশ্চিত হয়ে তাদের পরিবারে কাছে তুলে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )