1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৫০ জন দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি আনোয়ার-শারমিন নিহত হয়েছে। এ ঘটনায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা এবং যৌথবাহিনী প্রচেষ্টায় তুলে নিয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন, ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ নামক স্থানে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুইজন নিহত হয়। তারা ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ি কুড়িগ্রাম ফিরছিলেন। নিহত আনোয়ার (৩০) ভুরুঙ্গামারী উপজেলা শিলকুড়ি ইউপির কাঠগিরি গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর পুত্র। তারা দু’জনেই গার্মেন্টসে চাকুরি করত।

স্থানীয়রা জানান, মহাসড়কের চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত মহাসড়কের পশ্চিম পাশে দেওয়া রাবারের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ছিটকে পড়ে। তাৎক্ষণিক পিছনে থাকা ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ট্রাকটিকে আটক করে স্থানীয়রা।

পরে ফাঁসিতলা থেকে চাঁপড়ীগঞ্জ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাবারের ওই রোড ডিভাইডার তুলে নেওয়ার দাবিতে স্থানীয়রা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে যানচলাচল স্বাভাবিক হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হলেও ড্রাইভার ও হেলপার পলাতক। এ ঘটনায় যথাযথ প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )