


নীলফামারীতে বিএনপি নেতা গোলাম রব্বানী হত্যা মামলার বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে (১২জুন) সদর উপজেলার টুপামারী ও লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় রামগঞ্জ বাজারে।
লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নিহত গোলাম রব্বানীর স্ত্রী শাহানা রহমান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের এপিপি আজিম হোসেন, টুপামারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছকিম উদ্দিন, টুপামারী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক লিখন ইসলাম, লক্ষ্মীচাপ ইউনিয়ন যুবদলের সভাপতি আবু রেজা মাসুম, পলাশবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিব ইসলাম প্রমুখ।
মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন কারমাইকেল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়হান আহসান।
মানববন্ধনে নিহত গোলাম রব্বানীর স্ত্রী শাহানা রহমান বলেন, ২০১৩সালে পরিকল্পিত ভাবে আমার স্বামীকে হত্যা করা হয়। তার অপরাধ ছিলো সে বিএনপি করতো। বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে গুম করে রাখা হয়েছিলো। পরে নীলফামারী-ডোমার সড়কের বাঁশঝাড়ের গর্ত থেকে তার লাশ পাওয়া যায়।
এখোনো আমাদের পরিবারকে হুমকী দেয়া হয়। শফিয়ার রহমান নামে আওয়ামীলীগ নেতা কিভাবে আমার স্বামীকে নিয়ে কথা বলে। তাকে দ্রুত গ্রেফতার করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন, ২০১৩সালের হত্যাকান্ড ছিলো পরিকল্পিত। এটি ছিলো নাট্যকার আসাদুজ্জামান নুরের সাজানো নাটক। নীলফামারীতে তার আসার পর থেকে এসব শুরু হয়।
পুলিশের উদ্দেশ্যে আখতারুজ্জামান জুয়েল বলেন, বিএনপি আইন নিজের হাতে তুলে নিতে চায় না, আমরা আওয়ামীলীগ নই।
বলেন, আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করবেন না, যদি হত্যাকারীরা ঘুরে বেরায় তাহলে আমরা বাধ্য হবো।
আওয়ামীলীগ আর ফিরবে না মন্তব্য করে বিএনপি নেতা জুয়েল বলেন, শেখ হাসিনা পালিয়েছে, স্যান্ডেল পড়ে যেতে পারে নি।