1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন  | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

রাজারহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২২৫ জন দেখেছেন

“স্বপ্নের  ডানায় ভর করি,শিশু শ্রমের শৃঙ্খলা ছিড়ি-এগিয়ে চলি দীপ্ত পায়ে,আশার আগুন বুকে জ্বালি” এ প্রতিপাদ্যকে ধারণ করে রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ শেষে অফিসার্সক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো:  রহমত আলী,জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)প্রধান সমন্বয়ক মনিবুল হক বসুনিয়া,কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক হাসান জিহাদি,রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা এনপিপির যুগ্ন সমন্বয়ক রায়হান রাজু,উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক তোফায়েল আহমেদ, মুখ্য সংগঠক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )