1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গল টেস্টের শেষ দিনের জন্য যে পরিকল্পনা করছে বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

গল টেস্টের শেষ দিনের জন্য যে পরিকল্পনা করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৬১ জন দেখেছেন

চতুর্থ দিনের শুরুতে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও আধিপত্য বিস্তার করেছে টাইগাররা। অনেকটাই ড্রয়ের পথে এগোতে থাকা এই ম্যাচের লাগামটা এখনো বাংলাদেশের হাতেই আছে।

 

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। সবমিলিয়ে টাইগারদের লিড এখন ১৮৭ রানের। এর আগে প্রথম ইনিংসে ৪৯৫ রান করেছিল সফরকারীরা। আর নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রানে থেমেছিল শ্রীলঙ্কা।

 

দিনের খেলা শেষে স্পিনার নাঈম হাসান জানালেন ম্যাচ জেতার কথা। তিনি বলেন, ‘দেখেন উইকেট এখনও ভালো ছিল। লাস্ট দিনের উইকেট কী হবে, এখন ক্র্যাক করছে উইকেটে। আমরা যত ভালো টোটাল দিতে পারি, আমাদের দলের দরকার হবে যেমন, তাহলেই ভালো হবে, (তখন) ওরা চাপে থাকবে।’

পরে ব্যাটিং পরিকল্পনা নিয়ে নাঈম জানান, ‘দেখেন যারা মাঝখানে ব্যাটিং করছে, তাদের চেয়ে ভালো কেউ বলতে পারবে না (কীভাবে ব্যাটিং করলে ভালো হবে)। আসলে তারাই বুঝতে পারছে কেমন উইকেট। আল্লাহর রহমতে ভালো একটা জায়গায় আছি আমরা। খুব সুন্দর খেলছে দুজনই (শান্ত এবং মুশফিক)। সাদমান (ইসলাম) ভাই, শান্ত ভাই, মুশফিক ভাইও ভালো ব্যাট করছে। যেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো ব্যাটিং করছে। খুব ভালো শুরু করেছে। এটা এখন চালিয়ে যেতে হবে।’

ম্যাচ জেতার ব্যাপারে নাঈম আরও বলেছেন, ‘আসলে ৫ম দিনে অনেক কিছু হয় উইকেটে। আমরা ভালো টোটাল দিতে পারলে তখন তারা চাপে থাকবে। নরমাল ক্রিকেট খেলা এক জিনিস, চাপে থাকলে আরেক জিনিস। তখন ওদের ম্যাচ হারার ভয় থাকবে। অনেক কিছু করা সম্ভব। যদি ইনশাল্লাহ ভালো টোটাল দেই, আমাদের জন্য ভালো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )