1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় দিনব্যাপী কাব কার্ণিভাল অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

খানসামায় দিনব্যাপী কাব কার্ণিভাল অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন

দিনাজপুরের খানসামায় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো “কাব কার্ণিভাল”। সোমবার (২৩ জুন) খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এ কার্ণিভাল অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কার্ণিভালে উপজেলার ৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক কাব স্কাউট অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শারীরিক কসরত, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান, কুইজ প্রতিযোগিতা, মঞ্চনাটক, দলগত খেলা ও নানা অনুষ্ঠানে অংশ নেয়। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক মিয়া, উপজেলা স্কাউটসের সম্পাদকসহ সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং দেশপ্রেমবোধ গড়ে ওঠে।” “ তাই কাব স্কাউটদেরকে সৃজনশীল, নৈতিক ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতেই কাব কার্ণিভালের আয়োজন।”

শেষে কাব স্কাউটদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )