1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে পুড়লো  ঘরবাড়ি, শাস্তির দাবি পরিবারের  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

গঙ্গাচড়ায় মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে পুড়লো  ঘরবাড়ি, শাস্তির দাবি পরিবারের 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১৪ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের বড় রুপাই গ্রামে মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে পুড়ে গেছে একটি পরিবারের  সব কিছু । মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এতে বাড়ির বাসিন্দারা নিঃস্ব হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নাজির হোসেনের ছেলে রবিউল হাসান (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন সে পূর্ব পরিকল্পনা মাফিক পুরো বাড়িতে পেট্রোল ছিটিয়ে সুযোগ বুঝে  আগুন লাগিয়ে দিলে আগুন ছড়িয়ে পড়ে । মুহূর্তেই সব কিছু পুড়ে ছাই  হয়ে যায়।
অগ্নিকাণ্ডে প্রায় ৩০ মন ধান, একটি পানির মোটর, একটি সাইকেল, আসবাবপত্র, নগদ ৭০ হাজার টাকা এবং আনুমানিক এক ভরি স্বর্ণালঙ্কার পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছয় লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
রবিউলের মা নূরজাহান বেগম বলেন, “সারা জীবন পরিশ্রম করে সন্তানদের বড় করেছি। আজ সেই সন্তানই  আগুন দিয়ে  সব পুড়ে দিল । আমি এই ছেলের শাস্তি চাই। না হলে সে যে কোন সময় আমাকেও মেরে ফেলবে। “
রবিউলের বড় বোন রেজওয়ানা খাতুন জানান, তার ভাই আগে মাদক ব্যবসায় জড়িত ছিলেন, পরে নিজেই নেশাগ্রস্ত হয়ে পড়েন। এখন সর্ব শান্ত হয়ে পরিবারের শান্তি নষ্ট করে দিচ্ছে এবং সবাইকে হত্যার হুমকিও দিচ্ছে।
রবিউলের মামা মনিবুর রহমান মনির ববলেন, এর আগেও তিনবার বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু এবারে আর বাঁচানো গেল না। সে তার মা আমার বোনকেও সে মারধোর করে। এসব কারণে তার বউকে তার শ্বশুর ছাড়িয়ে নিয়েছে। আমি তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে স্থানীয় সমাজকর্মী হাফিজুর রহমান বলেন, “মাদক কিভাবে একটি পরিবার ধ্বংস করে দিতে পারে, এই ঘটনাই তার প্রকৃষ্ট উদাহরণ।”
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের দাবি জানান এবং অভিযুক্ত রবিউল হাসানকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, আমরা খবর পেয়ে যথাসময়ে সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। ভুক্তভোগী পরিবারের প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )