1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কনার বিবাহবিচ্ছেদ নিয়ে ‘টিপ্পনী’ ন্যান্সির | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

কনার বিবাহবিচ্ছেদ নিয়ে ‘টিপ্পনী’ ন্যান্সির

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২০৬ জন দেখেছেন

বিয়ের ৬ বছরের মাথায় হঠাৎই ভক্তদের চমকে দিয়ে নিজের বিচ্ছেদের খবর দিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বুধবার রাত ১১টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই শিল্পী তার সংসার ভাঙনের খবর নিশ্চিত করেন।

যেখানে তিনি লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে – সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

 

কনা লেখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতোদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন।’

এদিকে কনার বিচ্ছেদের ঘোষণার পরেই রাত ১২টার দিকে আরেক সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি পরোক্ষভাবেই কনাকে নিয়ে টিপ্পনী কেটেছেন। ন্যান্সি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়- বাণীতে শেয়াল রানি।’

ন্যান্সির পোস্ট দেখে নেটিজেনদের বুঝতে বাকি নেই, কনাকেই শিয়াল রানি বলেছেন গায়িকা। কারণ এর আগে, গত বছরের ১৪ জুলাই ফেসবুকে একটি শেয়ালের ছবি দিয়ে কনাকে ইশারা করে পোস্ট দিয়েছিলেন ন্যান্সি। যা নিয়ে সেসময় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল।

 

প্রসঙ্গত, ২০০০ সাল থেকে নিয়মিত গান করে যাচ্ছেন কনা। ২০০৫ সালে গানের ভুবনে পা রাখেন ন্যান্সি। দুজনই জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন। বহু হিট-সুপারহিট গান উপহার দিয়ে কোটি ভক্তের মনে জায়গা করেছেন। তবে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলমান রয়েছে দীর্ঘ দিন ধরেই। যে কারণেই একজনের বিচ্ছেদের খবরেও অন্যজনকে মন্তব্য করতে দেখা গেল।

যদিও ন্যান্সির স্ট্যাটাস নিয়ে কনা এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )