1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে নানা আয়োজনে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে নানা আয়োজনে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন
“এসো মাদক পরিহার করি, দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে নানা আয়োজনে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী।
এসময় অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডা মিজানুর রহমান, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক রাহুল সেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা মাদকের কুফল থেকে যুব সমাজ সহ সব শ্রেণী পেশার মানুষকে দূরে রাখতে ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগাতে হবে। হতাশা, বেকারত্ব সমস্যা, খারাপ বন্ধুত্ব মাদকের দিকে ধাবিত করে। পাশাপাশি সচেতনতা তৈরি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। পাশাপাশি অবৈধ পাচার বিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে।
পরে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )