1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চালের কালো পোকা দূর করার ঘরোয়া উপায় | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

চালের কালো পোকা দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৬৩ জন দেখেছেন

বাসাবাড়িতে চাল, ডাল, বা অন্যান্য শস্যের পাত্রে প্রায়ই কালো ছোট পোকা দেখা যায়।  এগুলো যেমন অস্বস্তিকর, তেমনি রান্নার সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে একদম সহজ একটি উপায়েই এসব পোকা দূরে রাখা সম্ভব। চলুন, জেনে নিই কীভাবে কালো পোকা দূর করবেন

চুলা জ্বালাতে আমরা দিয়াশলাই কাঠি বা লাইটার ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না, রান্নাঘরের চাল, ডাল, গমের পাত্রে ১টা দিয়াশলাই কাঠির বাক্স রেখে দিলে কী লাভ হয়।

দিয়াশলাই যেভাবে কাজ করে 

দিয়াশলাইয়ের কাঠিতে থাকে পটাশিয়াম ক্লোরেট ও লাল ফসফরাস—যা একটি প্রাকৃতিক কীটনাশকের মতো কাজ করে। চাল, ডাল, গম বা গোটা মসলার পাত্রে একটি দেয়াশলাইয়ের পূর্ণ বাক্স রেখে দিলে পোকামাকড়, এমনকি ছত্রাকও জন্মাতে পারে না। ইঁদুরও এর গন্ধে দূরে থাকে।

ব্যবহারবিধি

কৌটা বা পাত্র একেবারে শুকনো থাকতে হবে
উপাদান রাখার আগে বা পরে একটি করে দিয়াশলাইয়ের বাক্স ভেতরে রাখুন
প্রয়োজনে প্রতি মাসে একবার নতুন বাক্স দিয়ে বদলে নিন

শুকনা নিম পাতা পোকা দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। নিমের তিক্ততা শস্যকে পোকার আক্রমণ থেকে রক্ষা করে। অন্যদিকে দিয়াশলাইয়ের কাঠিতে উপস্থিত সালফার পোকার বংশবৃদ্ধি আটকায়। নিমের তিক্ততা যেমন পোকা দূরে রাখতে সাহায্য করবে, তেমনি রসুনের তীব্র গন্ধও পোকামাকড় তাড়াতে সাহায্য করে। খোসা ছাড়ানো রসুনের কোয়া যদি দানার মধ্যে দেওয়া হয়, তাহলে পোকামাকড় থেকে দানা বাঁচানো সহজ হবে।

এই সহজ ঘরোয়া উপায়েই চাল ও ডাল থাকবে নিরাপদ এবং পোকামুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )