1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জুলাইয়ে অপরিবর্তিত থাকছে জ্বালানির দাম | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

জুলাইয়ে অপরিবর্তিত থাকছে জ্বালানির দাম

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৬৭ জন দেখেছেন

চলতি বছরের মে ও জুন মাসে জ্বালানি তেলের দাম কমানোর পর আগামী জুলাই মাসের জন্যও দাম অপরিবর্তিত রেখেছে সরকার। রোববার (২৯ জুন) বিকালে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানায়, সংশোধিত প্রাইসিং ফর্মুলা বা গাইডলাইনের আলোকে জুলাই থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল লিটার প্রতি ১০২ টাকা, কেরোসিন ১১৪, অকটেন ১২২ এবং পেট্রোল ১১৮ টাকা অপরিবর্তিত রেখে দাম নির্ধারণ করা হয়েছে।

 

আরও বলা হয়, জ্বালানি তেলের এই মূল্যহার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। এই মূল্যহার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো। এর আগে, গত ৩১ মে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেন ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়। তবে কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকায় পুনর্নির্ধারণ করা হয়— যা ১ জুন থেকে কার্যকর করা হয়।

 

উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম নির্ধারণ করে জ্বালানি বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )