1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁওয়ে পুকুরে অজ্ঞাত লাশ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পুকুরে অজ্ঞাত লাশ

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নন্ধুয়া ইউনিয়নের বনগাঁও গ্রামের ধুব পুকুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সোমবার (৩০ জুন ২০২৫) সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় কয়েকজন গ্রামবাসী পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পান। পরে তাঁরা রানীশংকৈল থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী জানান, ধুব পুকুরটি গ্রামের একপাশে নির্জন জায়গায় অবস্থিত। সেখানে সাধারণত কেউ আসে না। হঠাৎ করে পুকুরে একটি লাশ ভেসে উঠলে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। লাশটি উদ্ধার প্রক্রিয়াধীন রয়েছে। এটি পুরুষের লাশ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )