1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে বিএনপির বৃক্ষ রোপন কর্মসুচী অনুষ্ঠিত হয় | দৈনিক সকালের বাণী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বিএনপির বৃক্ষ রোপন কর্মসুচী অনুষ্ঠিত হয়

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে উপজেলা শহিদ মিনার চত্বরে এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, দিনাজপুর শাখার সহায়তায় উপজেলা বিএনপির উদ্যোগে চারাগাছ বিতরনের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও ঔষুধী চারাগাছ রোপন করেন। এ সময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের হল সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক কৃষিবিদ আনোয়ারুল ইসলাম, এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, দিনাজপুর শাখার কর্মকর্তা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার ৯টি ইউনিয়নে মোট ২৪ হাজার ঔষুধী, কাঠ ও ফলজ গাছ বিতরন করা হয়।

প্রধান অতিথি বলেন, বিএনপি শুধু ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করেন না। বিএনপি সার্বিক ভাবে দেশ, মানুষ এবং দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে। সে জন্য এ বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির পরিকল্পনা হচ্ছে এ বছর সারাদেশে ১ কোটি গাছের চারা লাগানো হবে। তারই অংশ বিশেষ হিসেবে নবাবগঞ্জ হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলায় বিএনপির উদ্যোগে গাছের বৃক্ষ রোপন কর্মসুচী পালন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )