1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা, ট্রাক্টর জব্দ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৩৪ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে অবৈধভাবে ফসলি জমির ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টরে (কাকড়া) বহন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (২৯ জুন) রাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার। অভিযানে তাকে সহায়তা করে রৌমারী থানা পুলিশ।

অর্থদণ্ড প্রাপ্ত বাবুল হোসেন উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা এলাকর আমিনুল ইসলামের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, রোববার বিকেলে অবৈভাবে ফসলি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে ট্রাক্টরে বহন করার অভিযাগে উপজলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় ট্রাক্টর।

তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে বহনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয় হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )