1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লংকানদের হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

লংকানদের হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭৪ জন দেখেছেন

কলম্বোতে টানটান উত্তেজনায় ভরা দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকাকে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ। স্বাগতিকদের তারা হারিয়েছে ১৬ রানে। এদিন প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানের মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনার পারভেজ হোসাইন ইমন। তার ব্যাট থেকে আসে ৬৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন তৌহিদ হৃদয়।

 

২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩২ রানে থেমে যায় স্বাগতিক শ্রীলংকার ইনিংস। ফলে   রানের ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন শান্ত-মিরাজরা। ইনিংসে শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ রান আসে মিডল অর্ডার ব্যাটার জানিথ লিয়ানাগের ব্যাট থেকে। ৭৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন কুশাল মেন্ডিস। কামিন্ডু মেন্ডিস করেন ৩৬ রান।

 

অন্যদিকে বল হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দুটি উইকেট নেন তানজিম হাসান সাকিব। একটি করে পান মেহেদী হাসান মিরাজ, শামীম হোসাইন ও মোস্তাফিজুর রহমান।

এই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে মুখোমুখি লড়াইয়ে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা। সেদিনই নির্ধারিত হবে কাদের হাতে উঠবে জয়ের ট্রফি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )