1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পেঁপের বাগানে জয়া, লিখলেন সুখের কথা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

পেঁপের বাগানে জয়া, লিখলেন সুখের কথা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন

বাগান করা অভিনেত্রী জয়া আহসানের শখ। তাদের বাসার ছাদ ও ব্যালকনির চারপাশে শতাধিক ফল ও সবজির গাছ আছে। সময় পেলে নতুন গাছ লাগানো ও পরিচর্যা করেন তিনি। মাঝেমধ্যে সেসব ফুল-ফলের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

কলকাতায় ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শেষ করে দেশে ফিরে জয়াকে দেখা গেলো খামারে। ছোট্ট সেই খামারের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে জয়া তার স্বপ্নের কথা জানিয়েছেন। লিখেছেন, ‘আমার স্বপ্ন—ছোট্ট খামার, নিঃশব্দ সুখ।’

জয়ার পোস্ট করা সেসব ছবিতে দেখা গেছে, তার বাগানে নানান জাতের ফলন হয়েছে। এর মধ্যে পেঁপেগাছ সামনে রেখে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন। জয়াকে এমনভাবে দেখে ভক্তরা বিভিন্ন মন্তব্য করেছেন।

এদিকে ভারতে মুক্তির অপেক্ষায় জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমা। অনিরুদ্ধ রায় চৌধুরীর এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। ১৮ জুলাই সিনেমাটি মুক্তি পাচ্ছে। মুক্তির আগে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। মুক্তির পর ট্রেলার প্রশংসা কুড়াচ্ছে।

জয়ার ছবিটি এখন আরও বেশি আলোচনায়; কারণ, অমিতাভ বচ্চন ট্রেলারটি তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। শুভকামনা জানিয়েছেন নির্মাতা ও সিনেমাসংশ্লিষ্ট সবাইকে। এ ছাড়া এবারের ঈদের জয়া অভিনীত দুই সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দেশে- বিদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দুটি ছবিতে জয়ার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )