


দিনাজপুরের নবাবগঞ্জে ৮৫টি দরিদ্র পরিবার পেলেন স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ টিউবয়েলের যাবতীয় উপকরণ।
বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প দাউদপুর বিডি-০২৭৮ তাদের প্রকল্পের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রকল্পের শিশুদের পরিবারের মাঝে এসব বিতরন করে।
বুধবার বেলা ১১ টায় ঐ সংস্থার দাউদপুর অফিসে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক উপকারভোগীদের হাতে এ উপকরন তুলে দেন।
এ সময় উপজেলা সমাজসেবা শুভ্র প্রকাশ চক্রবর্তী, ইউ,পি চেয়ারম্যান আহসান হাবিব, রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস চার্চের চেয়ারম্যান শ্যামল মার্ডী, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প দাউদপুর বিডি-০২৭৮’র কেন্দ্র ব্যবস্থাপক হিজল মান্ড্রী, উত্তর বঙ্গ উন্নয়ন প্রকল্প শ্রীরামপাড়া বিডি-০২০৬’র ব্যবস্থাপক মাধব ঘোষ প্রমুখ। এর আগে বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য দেন।