1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় যুব উন্নয়নের ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

খানসামায় যুব উন্নয়নের ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন

খানসামা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের ঋণ সহায়তায় স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকার।

 

বুধবার (৯ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত মোট ৮টি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করা হয়।

 

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলে

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

মোঃ আনোয়ার হোসেন, ইমপ্যাক্ট প্রকল্পের ক্রেডিট অ্যান্ড মার্কেটিং অফিসার আনন্দ মোহন রায় ও কমিউনিটি সুপারভাইজার আলমগীর হোসেন। পরিদর্শনের সময় কর্মকর্তারা বায়োগ্যাস প্ল্যান্টের কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ, এবং উপকারভোগীদের মতামত গ্রহণ করেন। 

 

ইউএনও কামরুজ্জামান সরকার বলেন “পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় বায়োগ্যাস প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রকল্প শুধু জ্বালানির চাহিদা পূরণই নয়, পরিবেশ রক্ষায়ও সহায়ক।” তিনি আরও বলেন, ইমপ্যাক্ট প্রকল্পের সুবিধাভোগীদের নিয়মিত মনিটরিং, প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হলে এটি আরও টেকসই হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )