1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

রাজারহাটে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার

রাজারহাট ( কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে নাজিম( ৫) নামের এক শিশুর নিখোঁজ হওয়ার একদিন পর তার লাশ উদ্ধার করেছেন রংপুরের ডুবারু দল। বুধবার( ৯ জুলাই )সকাল ৮টায় ডুবারু দল তিস্তা নদী থেকে শিশুটির লাশ উত্তোলন করে পরিবারের নিকট হস্তান্তর করেন।শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারের পাশে পাড়া মৌলা গ্রামে তিস্তা নদীর তীরের রফিকুল ইসলামের তৃতীয় পুত্র নাজিম (৫) গত মঙ্গলবার (৮ জুলাই )বিকেলে বাড়ির পাশে প্রতিদিনের ন্যায় তার সাথীদের সাথে খেলতে যায়।শিশুটির মা পাশেই মহিলাদের সাথে গল্প করছিলেন।কিছুক্ষণের মধ্যে শিশু নাজিমকে দেখতে না পেয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি করতে থাকেন। শিশুটিকে না পেয়ে নদীতে পড়ে যাওয়ার সন্দেহ হয়। এলাকাবাসী জানান প্রায় সময় নাজিম নদীর ঘাটে নৌকার উঠা- নামা করতো। ওইদিন রাতেই রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে অফিসার আবু তাহের  রংপুরের  ডুবারু দলের টিম লিডার কামরুজ্জামানের সাথে যোগাযোগ করেন রংপুর ও রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ তত্ত্বাবধানে বুধবার (৯ জুলাই )সকাল ৮টায় একদল ডুবাড়ু তিস্তা নদীর ঘাটে বাঁধা নৌকাটির পাশে পানিতে নেমে উদ্ধার তৎপরতায় ১০ মিনিটেই ডুবারু নজরুল ইসলাম নাজিমের মরদেহটি উদ্ধার করেন। এরপর ডুবারু দল শিশুটির লাশ  ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা মেম্বার মমতাজ বেগমের কাছে হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )