1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে বিএনপি নেতা স্বাধীন মন্ডলের জানাজায় মানুষের ঢল | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

পীরগঞ্জে বিএনপি নেতা স্বাধীন মন্ডলের জানাজায় মানুষের ঢল

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে সহস্রাধিক দলীয় নেতা কর্মিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন পীরগঞ্জের সাবেক ছাত্রদল নেতা ও মটর শ্রমিক দলের সম্পাদক মিজানুর রহমান স্বাধীন (৬০)। বুধবার সকাল ১১ টায় উপজেলা সদরের ওসমানপুর খিয়ারপাড়া ঈদগাহ মাঠে মরহুম স্বাধীন মন্ডলের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
উক্ত জানাজায় রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সাধারণ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মি সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।
মরহুম স্বাধীন মন্ডল ছাত্র জীবন থেকে বিএনপি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থেকে এক সময় উপজেলা যুবদলের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । মৃত্যর পুর্ব পর্যন্ত তিনি উপজেলা বিএনপি’র সদস্য এবং পীরগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য স্বাধীন মন্ডল মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )