1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দুই সংগীত তারকাকে নিয়ে সিনেমা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

দুই সংগীত তারকাকে নিয়ে সিনেমা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১০৭ জন দেখেছেন

গানের মঞ্চ পেরিয়ে এবার রূপালি পর্দায় হাজির হচ্ছেন সংগীতজগতের দুই পরিচিত মুখ প্রীতম হাসান ও জেফার রহমান। রোমান্টিক-কমেডি ঘরানার ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ তে দেখা যাবে তাদের। এটি নির্মাণ করছেন পরিচালক শিহাব শাহীন।

নির্মাতা শিহাব শাহীন জানান, বেশ কিছুদিন ধরেই এই প্রজেক্টটি নিয়ে তার পরিকল্পনা ছিল। তার কথায়, ‘সিনেমাটির কাজ শুরু করার কথা ছিল দুই বছর আগে। নানা কারণে পিছিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত গেল কোরবানির ঈদের আগে এর শুটিং শেষ করেছি। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।’

 

‘তুমি আমি শুধু’ নিয়ে নির্মাতা যেমন আশাবাদী, ঠিক তেমনই প্রধান দুই চরিত্র প্রীতম ও জেফারের রসায়ন নিয়েও তিনি দারুণ উচ্ছ্বসিত।

নির্মাতা বলেন, ‘প্রীতমের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে ওর অভিনয় দারুণ লেগেছে। আর জেফারও অভিনয়ে খুব মনোযোগী, দায়িত্বশীল। তাদের দুজনের মধ্যে দারুণ একটা কমেডি রসায়ন তৈরি হয়েছে, যা দর্শকের ভালো লাগবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )