1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে খানসামায় বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে খানসামায় বিক্ষোভ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০০ জন দেখেছেন

রাজধানীর মিটফোর্ডে চাঁদার জন্য এক ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংস হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের খানসামায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বাদ মাগরিব সচেতন এলাকাবাসী ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পাকের হাটের শাপলা চত্তর থেকে শুরু হয়ে জাকির মার্কেট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় শাপলা চত্তরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদী বক্তব্য প্রদান করা হয়।

 

বিক্ষোভ মিছিল চলাকালে মুখরিত হয়ে ওঠে প্রতিবাদী স্লোগানে।‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘সন্ত্রাসীদের বিচার চাই’,‘নিরাপদ দেশ চাই’, ‘মিডফোর্ডে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ এমন অজস্র স্লোগানে মুখরিত হয় পাকের হাট শাপলা চত্তর।

 

সংক্ষিপ্ত প্রতিবাদী বক্তব্য বক্তারা বলেন, মিটফোর্ডের চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যা করে তারা ক্ষ্যান্ত হয়নি লাশের উপর বর্বর নিত্য করেছে এটা আইয়েমে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এই হত্যাকাণ্ড শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা নয়, বরং পুরো সমাজ ব্যবস্থার উপর আঘাত। জুলাই বিপ্লব হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু আজ আমরা দেখি নতুন করে অন্যায় মাথাচাড়া দিয়ে উঠেছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আমরা সন্ত্রাস, অনিয়ম ও হত্যা-নির্যাতনের বিরুদ্ধে অতীতে যেমন সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আজকের এই কর্মসূচি তারই প্রতিচ্ছবি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )