1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

গঙ্গাচড়ায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন
 রংপুরের গঙ্গাচড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এপি অফিসের আয়োজনে নিজ কার্যালয়ে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই সকালে মতবিনিময় সভায় প্রোগ্রামিং অফিসার  খ্রীস্টিনা ক্রুশ – এর সঞ্চালনায়, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব -এর  আহ্বায়ক আব্দুল আলীম প্রামানিকের  সভাপতিত্বে  সভায় উপস্থিত ছিলেন  গঙ্গাচড়া প্রেসক্লাব সভাপতি সাজু মিয়া লাল, প্রেসক্লাব গঙ্গাচড়া সভাপতি আব্দুল মজিদ, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব কমলাকান্ত বর্মন, আব্দুল বারী দুলাল, বাবুল মিয়া, মাহফুজুর রহমান, জাকিরুল ইসলাম মন্টু, আব্দুল বারী স্বপন, নুরুল হুদা নাহি, সুজন আহমেদ,রফিকুল ইসলাম সাবুল , নির্মল রায়, আব্দুল বারী বাবু,  মজমুল হক, আফফান হোসাইন আজমির প্রমুখ । ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- এর  কো-অডিনেটর  ফিল্ড কমিউনিকেশন  আলভি হোসাইন ও গঙ্গাচড়া এ,পি ম্যানেজার লিওবার্ট চিসিম ওয়ার্ল্ড  ভিশন বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে বলেন, অস্ট্রেলিয়া ও ইতালির আর্থিক সহায়তায়  আমরা জনগণের অর্থনৈতিক উন্নয়ন, মান সম্মত শিক্ষা, শিশু সুরক্ষা, নেতৃত্ব বিকাশ, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করছি। গঙ্গাচড়া উপজেলায় বর্তমানে ৫ টি ইউনিয়নে এই কার্যক্রম চালু রয়েছে। আপনারা সমাজের দর্পন হিসেবে আমাদের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো আপনাদের পেশাদারিত্বের জায়গা থেকে তুলে ধরে এই প্রকল্পের কার্যক্রম সুচারু রূপে সম্পাদন করতে সহায়তা করবেন।
গঙ্গাচড়া প্রেসক্লাব সভাপতি সাজু মিয়া বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে। আমরা চাই শুধু উপজেলার ৫টি ইউনিয়েই নয়, পুরো উপজেলাতেই যেন এই কার্যক্রম চালু হয়।
প্রেসক্লাব গঙ্গাচড়া সভাপতি মজিদ মিয়া বলেন,অবহেলিত গঙ্গাচড়া উপজেলায় ওয়ার্ল্ড ভিশন যে ইতিবাচক কর্ম সম্পাদন করছেন, সেজন্য ওয়ার্ল্ড ভিশনকে সাধুবাদ জানাই। আর এই কার্যক্রম যেন শুধু খাতায় কলমে নয়, বাস্তবে প্রতিফলিত হয়ার মাধ্যমে  পিঁছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী যেন সেই সুফল পায় সেটা নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )