1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে শোক | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে শোক

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১৬ জন দেখেছেন

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে সরকার।

জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বলে মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে বুধবার (১৬ জুলাই) দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

শহীদদের মাগফিরাতের জন্য বুধবার সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।

বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে।

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আজ বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের জন্য খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ জোহর দুপুর দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )