1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এনসিপি নেতাদের নিয়ে ফেসবুকে ট্রল, এএসপি প্রত্যাহার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

এনসিপি নেতাদের নিয়ে ফেসবুকে ট্রল, এএসপি প্রত্যাহার

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

ফেসবুক পোস্টের জেরে বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে তাকে প্রত্যাহার করা হয় বলে জানান দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন। এর আগে পোস্টটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের নজরে আসার পর তারা ক্ষুব্ধ হয়ে রাতে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেন। এরপর মোসফেকুরের গ্রেফতার দাবিতে রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাত পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ করেন।


জানা যায়, বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় দিনাজপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুক পেজ-এ এক পোস্টে লিখেছিলেন, ‘এএসপি (ট্রাফিক) মুসফিক সাহেব গোপালগঞ্জে বিপ্লবীদের ওপর হামলা নিয়ে ট্রল করেছেন। সবাই বড়মাঠে এসপি অফিসের সামনে চলে আসুন।’ 
এরপর রাতে বিপ্লবী ছাত্র-জনতা দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে জড়ো হয়ে সেখানে ঘেরাও কর্মসূচি শুরু করে। এ সময় তারা দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমানকে গ্রেফতারের দাবি জানান।

সেখানে দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বিপ্লবী ছাত্রজনতাকে জানান, বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে, তাকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সুপারের এই ঘোষণার পরও বিপ্লবী ছাত্র-জনতা ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখে। তাদের দাবি-শুধু প্রত্যাহার নয়, ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করতে হবে। তারা জানান, গ্রেফতার না করা পর্যন্ত ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে।

রাত সাড়ে ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির তার ফেসবুক পেজ-এ ঘোষণা দেন, ‘এসপি অফিস ঘেরাও করে রেখেছি আমরা। ২৪ ঘণ্টা ঘেরাও চলবে…এক দফা-এএসপিকে গ্রেফতার করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )